অণুগল্প
অন্তঃসংযোগ
রাত্রি বারোটার পর, স্ক্রিনে শেষ মেসেজ— "ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে।’
তারপর নেমে আসে নিঃশব্দ বিদ্যুৎহীনতা।
অদিতি বোঝে— চার্জ শেষ মানে শুধু যন্ত্রের মৃত্যু নয়,
সংযোগেরও নিভে যাওয়া।
চ্যাটবক্সে "typing...’ আর ফিরে আসে না,
মনের ব্যাটারি শূন্য— ভালোবাসা অফলাইনে।
সে ভাবে— সম্পর্কেরও কি পাওয়ার ব্যাংক থাকে?
না কি একবার ফুরোলেই, অনন্ত নীরবতা?
8 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!