অণুগল্প
দেশাত্মবোধের ডিসকাউন্ট
শপিংমলে আজ দেশভক্তি উৎসব।
ব্যানারে লেখা— 'তিনটি পতাকা কিনলে চতুর্থটি ফ্রি!’
বাচ্চারা সেলফি তুলছে, পেছনে LED আলোর সূর্য।
বৃদ্ধ ভিক্ষুক জিজ্ঞেস করল,
'বাবু, পতাকা দেবে? আমিও দেশবাসী।’
সিকিউরিটি বলল— 'এই এলাকা শুধু আমন্ত্রিতদের জন্য।’
দেশপ্রেম এখন VIP পাসধারী অনুভূতি,
যার মেয়াদ শেষ হয় স্বাধীনতা দিবসের পরদিন।
6 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!