কবিতা

ছায়া ও ছবি

ছায়া ও ছবি
সুস্মিতা কৌশিকী খণ্ড 2 · সংখ্যা 1 · JULY · 2026 · 32 বার দেখা

তোমার আবেশে আছি তাই শান্ত বসে আছি

একার আদরে আছি তাই শিষ্ট হয়ে আছি।

আমার এক হাতে কলম অন্য হাতে ব্রহ্মকমল

কবিতায় লিখি সুখ, সবিশেষ অর্ঘ্যপ্রণতি অমল।

তোমার‌ও কি সুখের মুহূর্ত জন্ম নিচ্ছে ভেতরে

ভেঙে যাচ্ছে অসুখের পরমানু বিন্দু বিন্দু ঘামে?

আশাকরি এ বসন্তে বিরহ বিরতি, চিঠি লিখবে আমাকে---

প্রিয় 'সু', তুমি বিনে একা থাকা দায়— ভীষণ চমকে।

নিমঘুমে নিমজাগরণে হৃদয় দেরাজ খোলো

ভেতরে দীঘল আরশি,

তোমার‌ও কি ছায়াদেখা অভ্যেস হলো?

32 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: সুস্মিতা কৌশিকী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা

কবিতা

নারী