কবিতা

নারী

নারী
মধুমিতা সেনগুপ্ত খণ্ড 2 · সংখ্যা 1 · JULY · 2026 · 34 বার দেখা

জোনাকি নয়, জ্যোৎস্না হয়ো তুমি নারী।

পাথর ছড়ানো পথে নির্ভয়া হয়ো তুমি,

তোমার সাথে পথ চলে ঘুমন্ত চাঁদ,

রাতের বীভৎস পেঁচা আর ঝিঁঝিঁ পোকার দল।

বাকিরা বুঝি পাশ ফিরে শোয়, দূরত্ব ঘনায়

জোনাকি নয়, জোৎস্না হয়ো বারবার

ঘন অন্ধকারে জ্বেলো প্রতিবাদের মশাল।

রাজপথের নির্জনতায় গোটা 'তুমি'টি, আর

তোমার পছন্দের পোষাকের গায়ে যখন,

লাঞ্ছনার ঢেউ, ঠিক তখনই তুমি। তখনই

তুমি রাজহাঁস হয়ো নারী। উন্নত গ্রীবায়

ভর করে সোজা পথে হেঁটে যেয়ো।

34 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: মধুমিতা সেনগুপ্ত
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা