কবিতা

খেলাঘর

খেলাঘর
আজিজুল সেখ খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 11 বার দেখা

সহজ কথারা নোঙরহীন। আমরা কিছুটা খেলতে চাওয়া বিলাসী।

জানান দেওয়া প্রয়োজনানুসারে,

বিশ্বাস ব্যক্তিগতও হয়ে গেলে শুনতে যেয়ো না।

আদতে কুয়াশায় ঢেকে গেছে ঘাট। নোঙরহীন।

অবিকল আবার।

নীল আলো জ্বেলে রাখে যে শহর

সেখানে ঘেন্না জমতে থাকে। বুক পকেটঘড়ি এখন

নির্জন ঘর – আমাদের। ছিল জেনে

এখনো শ্বাপদ উচ্চারণহীন ঘাট খুঁজি।

থাকারা ছিল, আছে, থাকবে

রক্ত মাংস কিংবা মন চায় না এ খেলাঘর, জানি।

তাই এইভাবেই ভাসতে থাকা, ভাসতে থাকুক। নোঙরহীন।

বৃষ্টি তুমি আবার এসো, ঝমঝমিয়ে, খুব ফুরোনোয়...

11 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: আজিজুল সেখ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা