আজিজুল সেখ : ঠিকানা ভারতবর্ষ। পেশায় শিক্ষক-গবেষক। নেশায় এবং যাপনে লেখক। চর্চায় গল্প, কবিতা, প্রবন্ধ। ভালো লাগা জুড়ে থাকে, আবৃত্তি এবং থিয়েটারেও। ভৌগোলিক সীমাকে এড়িয়ে পরিচিতির সহজিয়া উচ্চারণ- ‘শব্দ-চাষী’। শব্দে দিন যাপন করার সাথে সাথে অ-আ-ক-খ দে’র মাস্টারমশাই। গল্পের শেকড় কিংবা ডাল পালার বিস্তার, কিংবা ছড়িয়ে গিয়ে জড়িয়ে রাখার মানবীয় সুর খোঁজার নামান্তরে, পিএইচডি গবেষক। প্রকাশিত কাব্যগ্রন্থ, “বিবর্ণ মুখের ডায়েরি থেকে” (তবুও প্রয়াস প্রকাশনী)। ভালোবাসার বিষয় - মানুষ, নির্জনতা এবং বই।