কবিতা
বিধ্বস্ত এ সময়ে
কোন এক মায়াবী রাতে
ক্ষুধার্ত ঝর্ণার ধারে একা
চাঁদের দিকে তাকিয়ে যদি মনে হয়
পৃথিবীর খিদে মিটে গেছে চিরতরে
তাহলে বুঝতে হবে
মোক্ষলাভ খুব বেশি দূরে নয়
মরু পথে হাঁটতে হাঁটতে
কল্পনার সেই প্রাসাদ যদি খুঁজে পাই
তাহলে সেখান থেকে আর কতটা দূরে স্বর্গের প্রথম ধাপ জানা যাবে
বৃষ্টির শহরে উৎসব যখন পাততাড়ি গুটোয়
বাসি ফুলশয্যার ফুলের মতন অবহেলা চারদিকে তখন হিসেব কষতে বসবো
মার্কস লেনিন নিয়ে তর্ক সেদিন হবে।
আপাতত বিধ্বস্ত শহরের বুকে মলম লাগাতে কবিতাকে ছুটি দিতে হবে।
5 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!