কবিতা

পাঁচমিশালি হাওয়া

পাঁচমিশালি হাওয়া
সুকমল ঘোষ খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 5 বার দেখা

স্বপ্নেরা ইদানিং জ্যামিতিক পরিভাষায় পরিভ্রমণ করে পারিবারিক কাঠামোয়। ষড়ভুজের অভ্যন্তরে রিপুজনিত উচ্ছ্বাস ইতঃস্তত উসখুস করে। জৈবিক তাড়নায় কাকেরা সেখানে থাকে না, বা ফুটন্ত ভাতের হাঁড়ি; ওরা শৈশব পেরিয়ে যৌবনে বাসা বাঁধে বহুভুজের চোরাকুঠুরিতে। কাজেই, প্রেমখেলা বা হাডুডু, চু কিত কিত কিত, পঞ্চভুজে নাকি সদর দপ্তরে ইট পাটকেল মারে। ওদিক থেকে প্রেম বিরহ, বিরহ প্রেম, লুকোচুরি খেলা চলে।
কে জেতে, কে হারে। আগে ডিম্ব,নাকি ডিম্ব ছানা! রাষ্ট্র এবং জনগনের ভাষার বৈসাদৃশ্য যেমন।

একই ডালে নিম এবং তেঁতুল; আহা
কি অপূর্ব কম্বিনেশন!!

5 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: সুকমল ঘোষ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা