কবিতা
অন্তঃসলিলা
কে দেখেছে অন্তঃসলিলা
আমরা শুধু সমুদ্র-গমন দেখি
কে শুনেছে শব্দের নীরবতা
আমরা শুধু কোলাহল শুনি
যা কিছু দৃশ্যমান
শ্রবণীয় যা কিছু
সবই সতর্ক কারিগরি
সত্য যখন ধ্বংসের বারতা
কে না খোঁজে নিরাপদ আশ্রয়
ভ্রমে গৃহবাস সাত জন্মের অভ্যাস।
9 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!