কবিতা

আমিত্ব

আমিত্ব
পারমিতা দাস চৌধুরী খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 7 বার দেখা

আমার আমিত্বে আত্মমগ্ন
অহংকারের ঘুর্ণিপাকে হয়ে সুলগ্ন,
মোহজাল বেঁধে রাখে আষ্টেপৃষ্ঠে
জানি বিধাতার লাগামটানা অদৃষ্টে।
তবুও ভেসে যাই আমিত্বে
অকারণ আত্মার স্বামীত্বে।
ভুলে যাই মৃত্যুর মগ্ন ইতিহাস,
আমিত্বের পরাজয় শেষ নিঃশ্বাস।

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পারমিতা দাস চৌধুরী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা