কবিতা
মেঘের আলাপন
এই মেঘ তোর কি অভিমান সাজে?
তোকে তো বৃষ্টি হয়ে ঝরতে হবে,
সকাল, সন্ধ্যা কাজে অকাজে!
কখনো পাথরের বুকে,
কখনো সাগরের ঢেউয়ে,
কখনো অভিমানিনী সেই মেয়েটির
চিবুক বেয়ে একলা রাতের গায়ে॥
অঝোর ধারায় প্রবল বেগে
তোর দুঃখগুলো আগলে রেখে
মেহেদি পরা হাতে স্বপ্ন দেখিস?
ভিজে স্বপ্নগুলোর আলোড়নে
তোর উদ্বেলিত আলিঙ্গনে,
জোয়ার এলো আকাশের গায়ে॥
জানিস! আকাশের নীলিমায় রঙ লেগেছে!
হালকা সবুজ মেশানো লাল রঙ!
তোর কালো আভরণ ছেড়ে,
রাঙাতে পারবি নিজেকে?
সব কষ্ট ভুলে,
পাড়ি দে না অচিন কূলে॥
যেখানে শুধু চাঁদের বাগিচায়
সোনা রোদের কানামাছি খেলা
বেলা অবেলায়॥॥
11 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!