কবিতা
বেইমান
সময় দীর্ঘ হতে হতে দাবানল হয়ে
পুড়িয়ে দিয়েছে সমস্ত সবুজ
স্মৃতির মনিকোঠায় এখন শুধু পোড়া ছাই
আরো দশটা মানুষের সাথে মিলাতে চেয়ে
আমায় ব্রাত্য করেছে যে অহংকার,
তার বিরহ বলে কিছু নেই
আছে শুধু বিপুল বিতর্ক বাহার
আনন্দে নবঘন সর্পিণী শীৎকার।
অতিতের বীজরক্তে রযেছে যার
বিচ্ছেদের সুখটান,
যোগে নয় বিয়োগে যার পূর্ণ
স্বার্থের সোপান
সেইতো বিষ ঢালে রক্তাক্ত করে
পাখির পরাণ ।।
9 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!