কবিতা

দুই পৃথিবীর গল্প

দুই পৃথিবীর গল্প
নিরুপম শর্মা চৌধুরী খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 7 বার দেখা

রাতের অলিন্দ জুড়ে কার যেন

নূপুরের রিনি রিনি চলে-যাওয়া বাজে;

কেউ তার ছবি এঁকে যায়

একাকী নিরালায়...

দূরে কোথাও তখন হায়নারা

অট্টহাসি হেসে যায় শুধু;

রক্ত-মাংসের লোলুপ লালসায়,

ঘনঘোর তমসায়...

আসলে এভাবেও বেঁচে থাকা যায়

কিংবা অন্যভাবেও

রাত ঠিক কেটে যায়;

কেউ পৃথিবী বিষিয়ে তোলে

আর কেউ চারাগাছে

রোজ জল ঢালে!

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: নিরুপম শর্মা চৌধুরী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা