আমি
হাজার চেষ্টা করেও আমার চেতনার রঙে
আমি কিছু রাঙ্গাতে পারি নি
বুনোফুলকে গোলাপের মত সুন্দর বলে বলে
ক্লান্ত, গোলাপ বানাতে পারি নি ।
আসলে আমি নিজেই সবার মত হতে পারিনি।
সবার সাথে মিশে যেতে পারি না , অথবা
'নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা'
তবু সবার ভালো হোক এটাই চেয়েছি বারবার,
'কারো ভালো করার দরকার নেই শুধু কারো খারাপ করো না', লাভ,লোকসানহীন এই সামান্য শর্ত যদি
সবাই মেনে চলতো তাহলে
পৃথিবী আরো অনেক বেশি সুন্দর হয়ে যেত।
আমি সবার মত হতে পারি নি
সবার মত হবার ক্ষমতা আমার নেই
এটা কি আমার দোষ ?
আমি আমার মত, আমার জগত নিয়ে
একটু ভালো থাকতে চেয়েছি,
সেটা তো আমাকে কেউ দেয় নি!
ভালোবাসার স্রোতে ভাসতে গিয়ে
আমার মতো করে কেউ আমাকে
আমার ভাবনার নদীতে নিয়ে যায় নি।
আমি আমার মত থেকে গেলাম,
আর আমার নদী ক্রমশ বাঁক নিতে নিতে
আমাকে সবার মধ্যে ছুঁড়ে ফেলে
মোহনার সাথে তার আনন্দ উপভোগে
'আজ থেকে জেল্লা মার মার, আজ থেকে স্বাধীনতা জারির মত '
সে সাগর-সঙ্গমে সবার মত হয়ে গেছে।
আমি আজও আমার মত থেকে গেলাম !
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!