কবিতা

কল্পনা সাগর তীরে

কল্পনা সাগর তীরে
নিশা তালুকদার খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 6 বার দেখা

কল্পনা সাগর তীরে,
একা আমি বসে ভাবি—
দিন-রাত এক করে
হাবিজাবি কাব্য রচি।

এখানে হয় না আঁধার,
হয় না কিছু শেষ,
প্রয়াস শুধু চলে যায়
নেই কারো বিদ্বেষ।

চাইলে আমি হাওয়ায় উড়ি,
শূন্যে ভাসেই মন,
কল্পনার মালা গাঁথি—
গোপন সে স্বপন।

এখানে ঘোরে না ঘড়ির কাঁটা,
চলে না গাড়ির চাকা,
উন্মাদ হাসিতে দম ফাটা।

অতীত, বর্তমান, ভবিষ্যৎ—
সবই থাকে রত,
কল্পনার এ জগতে
চলে নিরন্তর স্রোত।


6 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: নিশা তালুকদার
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা