কবিতা

নগরবর্ষা

নগরবর্ষা
দেবাশিস চন্দ খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 6 বার দেখা

বৃষ্টিগুঞ্জনে শান্ত চাতক প্রতীক্ষাচরাচর

শ্রাবণ–আষাঢ় বড়াইল পাহাড় ধুয়ে

নেমে আসে টিনের চালে টুংটাং হর্ষ

দোতালার জানালায় স্নিগ্ধ নিসর্গ

অধরা সুন্দরীর আঁচল–আমন্ত্রণ

তারপর ক্রমশ পাল্টায় চিত্রনাট্য

একদিন দু‌দিন সাতদিন আটদিন

বৃষ্টিস্পর্শে পোয়াতি বরাকের ফোঁস

ভেসে যায় ঘর–গেরস্থালি, মেধা

সুন্দরীর আঁচলে বিষাদের আঁধার

চেনা স্বর দূরে সরে যায়

নাগরিক মেঘের ক্রুদ্ধ গর্জনে

6 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: দেবাশিস চন্দ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা