কবিতা

লিবিডো

লিবিডো
রাজীব সাহা খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 6 বার দেখা

আজও সিগারেটের প্রতি টানে তোমার অনুভূতি,
চোখ বুজে হাজার সুখের অমরাবতী,
ভাসিয়ে নিয়ে যায় তেপান্তরে।
ধীরে ধীরে খসে পড়া কবরী...
তারপর রন্ধ্রে রন্ধ্রে প্রবল গতি।
জানি না কেনো আছড়ে পড়েছিলে সাগর পাড়ে।
প্রথমে কাঁধ, গলা, চিবুক, তারপর বুক;
ঢেউ খেলেছিল সব নোনা জল।
না কেউ বাধা দেয় নি, বৃষ্টিরা সেদিন চোখ বুঝেছিল
শুধু, অজানা আশঙ্কার দিকে পিঠ দিয়ে।
সময় গলে হিম সাদা চাদরে খোদাই করেছে,
দুটি অচেনা রং একই তুলি দিয়ে।
আরও এক পেয়ালা হতো যদি...
তুমিও কি করে যেতে শেষ ইতি।
আজও সিগারেটের প্রতি টানে তোমার অনুভূতি।


6 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: রাজীব সাহা
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা