কবিতা

মৃত স্বপ্ন

পুষ্পিতা রায় খণ্ড 1 · সংখ্যা 4 · April · 2026 · 3 বার দেখা

প্রতিপত্তির লড়াই
গোলাবারুদের আস্কারা,
ধ্বংসলীলার সন্ধিক্ষণে
মৃত হয় শুধু স্বপ্নেরা।

এক একটি দিন অবলীলার
শোকের ভারে কাটে
রাতের ভয় এখন আলো,
তারা শুধু আঁধার ডাকে।

কে ছিল কার,
কি ছিল আমার?
পড়ে আছে কিছু হাড় আর ছাই
কার?জানে না কেউ।

শেষ দিগন্তে, অবশেষ সাক্ষী
সবটা সবার হয়েছে ক্ষতি,
অহংকার হাওয়া, বারুদ বৃষ্টি
খতিয়ে দেখো,কতটা মিশেছে রক্ত আর মাটি ।।

3 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পুষ্পিতা রায়
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা