কবিতা

যমসরস্বতী

যমসরস্বতী
সুতপা চক্রবর্তী খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 10 বার দেখা

১.
শিয়রে এসে বসে আছেন সরস্বতী
শিয়রে এসে বসে আছেন বাংলাকবিতা,
আমি যমপুত্রী,
শিয়রে এসে বসে আছেন পিতা যম
মাথার উপরে ব্রহ্মান্ড দুলছে,
কদম্ব বনের ভেতর দিয়ে চলেছে পিতার যমযান,
আমি বসে আছি ঘরের ভেতরে
আমার শিয়রে বাংলা কবিতা জ্বলছে,
আমার শিয়রে দুঃখিনী মায়ের রুগ্না অক্ষর জ্বলছে,
যম-সরস্বতী-সুতপা একত্রে বসে আছেন আমার শিয়রে...
২.
এই জ্বর এই ঘোর চারপাশে চক্রবৎ ঘুরছে
যম-সরস্বতীর কন্যা আমি,
আমার একহাতে পিতা
অন্যহাতে মা বসে আছেন।
চারপাশ জনশূন্য হয়ে পড়ে আছে।
আমার চারপাশ ঢেকে গেছে কালো কালো বাংলা অক্ষরে,
মাথার উপরে বাংলা কবিতা তীর ছুড়ছেন,
মাথার উপরে ধনেশ পাখি,
মাথার উপরে মৈথুনরত হংসযুগল,
আমি প্রাণপনে জলের ভেতর থেকে টেনে তুলছি সরস্বতীকে

10 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: সুতপা চক্রবর্তী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা