কবিতা

তোমাকে হারানোর পর

তোমাকে হারানোর পর
সুস্মিতা দাস খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 5 বার দেখা

তোমাকে হারানোর পর আমি আর পৃথিবী দেখিনি
দেখিনি শত বসন্ত,
হারিয়েছি নিজেকে বারংবার।
শুধু তোমাকে হারানোর পর আমি হারিয়েছি বার্ধক্যের মধুর স্মৃতি,
তোমাকে হারানোর পর আমি হারিয়েছি,
প্রেমত্বের ভাব।
শুধু তোমাকে হারানোর পর আমি হারিয়েছি একটা গোটা জীবন।
হারিয়েছি আমার আমিকে।
তোমাকে হারানোর পর আমি বুঝতে পেরেছি;
ভালোবাসার চেয়ে কঠিন দ্বিতীয় কিছু নাই।
শুধু তোমাকে হারানোর পর আমি হারিয়েছি
একটা গোটা জীবনের স্বাদ।


5 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: সুস্মিতা দাস
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা