কবিতা
সত্তার সাক্ষ্যলিপি
কালবিমুখ শূন্যতায় আজ উচ্চারিত অনির্বচনীয় সত্য,
যা কালান্তরে মিথ্যা রূপে ধারণ করে ছদ্মবিপ্লব।
অস্তিত্বের অদ্বিতীয় ছায়ায় জন্ম নেয় নীরব প্রলাপ,
আমি সেই পরম অন্বেষণ, আত্মঘোষিত মহাকাব্য।
সময়ের স্রোতধারায় ধুয়ে যায় বহিরাঙ্গিক পরিচয়,
তবু অনাদি অনন্তের কাষ্ঠফলকে খচিত আমার জবাবদিহি।
প্রতিটি প্রহর—প্রতিচ্ছবির পরাজয়, স্মৃতি
এক ক্লান্ত প্রহেলিকা,
যেখানে আমি কেবল নিসর্গের অক্ষয় বিকল্প।
বিশ্ব-প্রতিমায় আমি সেই দুর্বোধ্য পাঠোদ্ধার,
বাকিজন সময়ের ফাঁদে রচিত ক্ষনিক নান্দনিক ভ্রান্তি
10 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!