কবিতা
নতুনের খোঁজ
নিস্তব্ধ রজনীর শেষে
আসে নতুন ভোর;
প্রভাতের সূর্যকিরণেও জাগে না
নতুন আশার আলো।
ব্যর্থতা ঘিরে ধরে চারপাশে,
মনে জাগে না আনন্দের ছোঁয়া।
জীবনের সব রস...
খোঁজে নতুনের স্বাদ,
মেলেনা কিছুই।
তবু সে আশায় থাকে...
মলিন মুখে
ফিরে ফিরে চায়
নতুনের খোঁজ করে
বারে বারে পুরোনোর ভীড়ে।
5 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!