কবিতা

উত্তরণ

উত্তরণ
প্রগতি দে চৌধুরী খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 9 বার দেখা

সভ্যতা, দাঁড়িয়ে আছে
ঠিকানাহীনদের পিঠের উপর,
নিপুণ হাতে তুলছে তাদের চামড়া,
ছিটিয়ে দিচ্ছে নুন।
থই থই রক্তে পা ডুবিয়ে
সূর্যের সীমারেখা ছোঁয়ার
লিপ্সা তার কশ জুড়ে।

কোনো এক মাহেন্দ্রক্ষণ
কলুর বলদের চোখের বাঁধন
সরিয়ে দিলে, সে দাঁড়ায়।
সুনামী তখনই হয়,
সভ্যতা উত্তরণের দিকে এগোয়,
লিখা হয় আগামীর ইতিহাস।

9 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: প্রগতি দে চৌধুরী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা