কবিতা

দোসর তো হতে পারি

দোসর তো হতে পারি
লোপামুদ্রা চক্রবর্তী খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 14 বার দেখা

এমন কথা শুধু তারেই বলা যায়,
এমনই ঘোর ঘন বরিষায়।
যে থাকে বহির-অস্তিত্বের ধরা ছোঁয়ার শত যোজন দূরে,
যে থাকে নিশ্চিন্ত নিরাপত্তার বেষ্টনীতে, নিকট-আত্মার অন্তরালের আড়ালে সুগভীর চেতনায়।
অসীম প্রত্যয়ে, আশ্বাসের প্রদীপ হাতে নিয়ে জানান দেয়,
আমি আছি।
যন্ত্রণার বিষবাষ্পে জর্জরিত কারুর ভগ্ন হৃদয়ে যখন অশান্ত পৃথিবীর ছায়া আশ্রয় নিয়ে গেড়ে বসতে চায়,
তখনও সে বলে ওঠে---
আমি আছি, আমি থাকব, আমারই মতো করে।
সকল যন্ত্রণার অবসানের একমাত্র উপায় যদি নাও বা হতে পারি, ক্ষতি কী?
বিশ্বাসের দোসর তো হতে পারি।

14 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: লোপামুদ্রা চক্রবর্তী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা