কবিতা

অপ্রিয় সত্যের বন্ধনে

পরিমল কর্মকার খণ্ড 1 · সংখ্যা 4 · April · 2026 · 4 বার দেখা

মাটির পৃথিবীর বয়সের সাথে সাথে
মানব হৃদয়ের কাঙ্খিত চাহিদার আভিজাত্যে সেজে‌ উঠেছে দিক দিগন্ত বিস্তৃত করে।

আধুনিকতার নেশায় কৌশল প্রযুক্তির সৃষ্টি কর্তা মানুষ, সময়ের নিষ্ঠুরতায় বয়সের ভারে নুয়ে পড়ছে এই সুন্দর আভিজাত্যে সাজানো পৃথিবীতে।

তবুও কিছু আশা কিছু আন্তরিকতার হৃদ স্পন্দনে এগিয়ে যাচ্ছে সময়ের গতিকে লক্ষ্য করে।

অনেক চাওয়া পাওয়ার দুঃখ বেদনার সন্ধিক্ষণে সব কিছুর মোহ ত্যাগ করে একদিন এই মাটির পৃথিবীতে বিলিন হয়ে যেতে হবে --

এই অপ্রিয় সত্যের বন্ধনে জড়িয়ে অদৃশ্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই।

4 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পরিমল কর্মকার
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা