কবিতা

অকপট অথচ কি করি

অকপট অথচ কি করি
রঞ্জন চৌধুরী খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 5 বার দেখা

আমি যেখানে থাকি

সেখানে কোন নদী নেই, জলাশয় নেই

না আছে ধানখেত

না আছে গাছ

না আছে পাখির ভোরে ডেকে দেওয়া...

আছে কেবল কিছু ভাবলেশহীন মানুষ

আর আছে কিছু পেল্লাই বাড়ি...

আমি আমার এইসব অভিযোগ নিয়ে

ঈশ্বরকে চিঠি লিখেছি

এখনো কোন উত্তর আসেনি

5 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: রঞ্জন চৌধুরী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা