কবিতা

পংক্তি

পংক্তি
শিপ্রা দাশ খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 5 বার দেখা

রাত যখন গভীর থেকে গভীরতর
শব্দের আনাগোনা শুরু হয়ে যায়,
হাজারো স্মৃতির অতলে,
হারিয়ে যাওয়া শেষবিন্দু।

নীরব -নিস্তব্ধতায় শব্দরাজি,
ধমনীর শিরা -উপশিরায় ছুটোছুটি।

মনপাখি ও স্মৃতির, স্বপ্নের টানাপোড়নে,
ডানা মেলে ছুটে দিগ-দিগন্তে।
দিগন্তের স্বপ্নমাখানো ছবিরা,
ভীড় করে, জীবনের ক্যানভাসে।

বেদনাতুর মন পাখির, জটিল আবর্তে,
জেগে উঠে স্মৃতির গূঢ় ছায়া।

অভিমানী মন সুখের আবেশ মুক্ত,
যেন, নীড়হারা পাখির খসে পড়া পাখনা।
তখন সাজানো শব্দেরা, লিখে রাখে,
জীবন খাতায় পংক্তি।।

5 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: শিপ্রা দাশ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা