কবিতা

পুনর্জন্ম

পুনর্জন্ম
পিঙ্কু চন্দ খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 7 বার দেখা

আর চোখের জল নয় এবার আগুন চাই
কান্নার আর্দ্রতা ভেঙ্গে ঢেউ উঠুক সমুদ্রে
ভয়ের কিছুই নেই পেছন ফেরার পথ নেই
সামনে এগিয়ে যাও সহযাত্রীর অভাব নেই

তালপাতার সেপাইও হয়ে যেতে পারে
একান্ত বিশ্বাসী ও পরাক্রমী সহযোদ্ধা
মৃত্যু বহু কাল আগেই হয়ে গেছে লেখা
এবার লেখা হবে পুনর্জন্মের মহাকাব্য

প্রতিটি রক্ত কণায় জাগে দ্রোহকাল
ফুল ফোটানো বসন্তে শুনি বজ্র নিনাদ
আসন্ন ঝড়ের খবর আবহাওয়া পূর্বাভাস
কাগজে কলমে দেখি তরবারি রক্ত লাল

গোপন ব্যথা আজ আগুন জ্বালে বুকে
ইটের বদলে পাটকেল কান্না ও শোকে
আর যুদ্ধ যুদ্ধ খেলা নয়, না কোনো ছল
‘হে অর্জুন গান্ডীব ধর' শ্রীকৃষ্ণ উবাচ।

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পিঙ্কু চন্দ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা