কবিতা

সীমান্তের বিকেল

সীমান্তের বিকেল
সুকল্পা দেবনাথ খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 6 বার দেখা

আস্ত বিকেলটা এ পাড়ে বসে দেখতে ইচ্ছে হয়...
কোনো এক সুন্দর ভালোবাসার গল্প লিখতে ইচ্ছে হয়...
সেই গল্প হোক আমার
সেই গল্পের মতো বাঁচতে ইচ্ছে হয়
এই সীমান্ত বলে দেয় ভালোবাসা অসীম।
এই নদীর মতো শান্ত হয়ে গতিশীল
এই এ পাড়ে দাঁড়িয়ে ওপাড়ে পাড়ি দিয়ে যাই...
তখন
ইতিহাস হয়ে থাকা নির্মম নির্যাতনের কথা, রক্তস্নাত মাটির কথা মনে পড়ে না, সাক্ষী আছে আজও সে কণ্ঠ রাজ প্রাসাদ ছেড়ে যুদ্ধের ময়দান থেকে শরণার্থী হাওয়ার কথা কতো আবেগের সুরে শুনেছি...
এই পড়ন্ত বিকেলের মতো এইসব কথাগুলো ও মন থেকে অস্তে চলে গেল...
মন ও আজ প্রায় দু রাষ্ট্রে বিভক্ত
অনেক কাটা ছেড়া,অপমান, ধ্বংস
আর যন্ত্রণার শিকার।
তবু বসি যখন সীমান্তের কোলে,
আমার মনের শেখড় থেকে নিংড়ে আনে মায়া...
মন নীরবে ও জোড়ে বলে ওঠে আমি কতোটা ভালোবাসি
এ সবুজের সমারোহ,গোধূলির আকাশ,
মাছের খুঁজে লিপ্ত উরন্ত চিল,ঘরে ফেরা পাখি,
ডাঙায় আসা মাঝি আর
দু রাষ্ট্রের মৈত্রী তন্ময় করে রাখা এই নদী মিলে...!!


6 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: সুকল্পা দেবনাথ
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা