কবিতা
স্বর্গের সিড়ি
স্বর্গের সিড়ি এখানেই আছে
তা তুমি গেলে পাথরে খুঁজতে,
চোখ রাখলে বাঁকা চাঁদে,
নৌকা বাইলে রক্তস্রোতে --
অথচ তুমি জানোই না
কি করে খুঁজতে হয় --
যদি একবার কান পাতো
অশ্রুপতনের শব্দ শুনতে
যদি একবার হাত বাড়াও
অন্ধকারে আলো জ্বালতে
দেখবে, স্বর্গের সিড়ি এখানেই আছে।
7 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!