কবিতা

কথা থাকার কথা নয়

পুষ্পিতা রায় খণ্ড 2 · সংখ্যা 1 · JULY · 2026 · 7 বার দেখা

তোমার কোনো কথা থাকার কথা নয়
শুনো, বুঝো, ভুলে যাও
কাজ সেরে, বাড়ি ফিরে
ভোলানোর যন্ত্র হও।

অধর ভেদে সত্য বেরোলে
তোমার ঠাঁই শূলে
তুমি শাড়ী, তুমি নারী
তোমার কোনো কথা থাকার কথা নয়।

আমার দৃষ্টি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
দিশেহারা ক্লান্তপ্রাণ
তোমার রেখা সমান্তরাল
নড়লেই আঁচল খান-খান।।

সভ্য স্বদেশ, এদেশের আমি
তোমার বাড়ি নিখোঁজ
আমি পারি, তুমি নারী
তোমার কোনো কথা থাকার কথা নয়।

দিন বদলেও বদল নয়
রাত ঘিরে মননে
আরাধনার চার দিন
তুমি থাকো উনুনে।

মা, বোন, অর্ধাঙ্গিনী
পোষণথেকে শোষণেরও দায়িত্বে আমি
প্রশ্নে তোমার চরিত্র ক্ষয়
তুমি নারী তোমার কোনো কথা থাকার কথা নয়।।

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পুষ্পিতা রায়
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা