কবিতা
নজরুল
যে জীবন চড়ুইয়ের, শামুকের
যে জীবন কর্ণকীটের,
সে জীবন ছিল না তোমার -
ভালো বেসেছিলে কীটাণুকীটে
বুকের দরাজে সমুদ্র-আহ্বান
তুমি প্রাণ, তুমি শক্তি
প্রবল তুমি,
তুমি প্রেম উদ্দাম
মেঘের আড়াল ছিল না কোথাও কোনও
তবুও বজ্রনাদ -
কেঁপে উঠেছিল শত বছরের
সাম্রাজ্য-বনিয়াদ।
নিঃস্ব কবির উন্নত শির
ধরেনি কোনও বন্ধন
আকাশ জুড়ে ছড়াল গান
বাংলার বেটোফেন।
চির বসন্ত অন্তরে তবু
বৈশাখী ঝড়ে নীরব বুলবুল
জীবন জুড়ে আছ তবু আজও
মরণজয়ী তুমি নজরুল।
7 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!