কবিতা

চেনা মুখের ছায়াপথ

চেনা মুখের ছায়াপথ
ড. সুপর্ণা ভট্টাচার্য খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 10 বার দেখা

জীবনের দর্পণে চেনা মুখগুলো হঠাৎ
যেন সব প্রতিচ্ছবি পাল্টে দেয়।
হাসতে থাকা মুখের আড়াল থেকে
মুখোশের বিষবাষ্প ফেনিয়ে উঠে।

কঠিন প্রশ্নের উত্তর মেলেনা
চেনা সমীকরণে,
সময় আর বাস্তবের দ্বান্দ্বিকতায়
সরল স্নিগ্ধ বালিরেখা
ধূসর হতে হতে
নিশ্চিহ্ন হয়ে যায়—
ক্রোধ, হিংসা, লোলুপতার
নিরন্তর হাতছানিতে।

তবুও অবিরাম গতিতে
স্পন্দিত হয় শ্বাসবায়ু,
অসহ্য কালোধোঁয়ার মাঝখানে থেকেও
হৃদপিণ্ড অক্সিজেন খোঁজে।


10 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: ড. সুপর্ণা ভট্টাচার্য
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা