কবিতা
বন্যা
বাদল এল জোর দাপটে আকাশ ভরা কালো,
মেঘের বুকে বিজুলি-রেখা ভুবন করে আলো।
বর্ষা-নদীর বুক ভরে যায়— ভরে জলাশয়,
পাহাড় বেয়ে নামছে ধারা— অথৈ লোকালয়।
বাদল-জলে নগর ভাসে— ভাসে পাড়া-গ্রাম,
মেঘের কোলে গুড়ুম গুড়ুম গর্জে অবিরাম।
পথের মাঝে নেই যে গাড়ি, শুধু জলের ধারা,
নৌকো চলে উঠোন জুড়ে, সাগর যেন পাড়া।
ছাগল-গরু গবাদি সব ভেসে গেছে জলে,
ঘরের চালায় জল ছুঁয়েছে, পানা ভেসে চলে।
বাঁধের ‘পরে উঠ্ছে সবাই, সাজায় তাঁবু-ঘর,
অনাহারে শিশু-বুড়ো সারাটা দিনভর।
নগর-বুকে ছড়িয়ে আছে কালো কালো জল,
জলের ‘পরে ভাসে বর্জ্য, নেই যে কোলাহল,
সবাই আছে ঘরের মাঝে বাইরে যেতে মানা;
কেন এল বন্যা তবে কারোর আছে জানা?
12 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!