কবিতা
প্রশ্রয়
তোমাকে বিরাট নীলাকাশ হতে হবে না
মাথার উপরের ছাদ হয়ে থেকো
সেখানে আমার অবান্তর প্রশ্রয়
গল্প লিখবে ডায়েরির শেষ পাতা দখল করে
প্রশ্বস্ত পথে হাঁটতে হবে না পায়ে পা মিলিয়ে
ছুঁয়ে দিও নির্ভেজাল বিশ্বাসের পরশ
সযত্নে গুছিয়ে স্মিত হাসিমুখে এগিয়ে চলবো অহর্নিশ ক্রোশ
তোমাকে সমুদ্রের ঢেউয়ের স্বরূপ হতে হবে না
ছোট পুকুরের সমতুল্য হয়ে থেকো
কাদা মাটিতে রাঙা পদ্মের আভূষণে বেড়ে উঠবে অনুরাগের বয়স
ক্লান্ত দুপুরে রজনীর প্রহরে
দেখা হবে তোমার সাথে কাব্যময় জগতে
বুনতে থাকা অলীক কল্পনার সাম্রাজ্যে
পিথাগোরাসের উপপাদ্যের মতো নিঁখুত হতে হবে না তোমায়
তুমি নীরবে ভুল ভরা কবিতা হয়ে থেকো
ভুল শুধরানোর অজুহাতে কেটে যাবে
তোমার আমার জীবনের অধ্যায়।।
9 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!