কবিতা

কর্ষণ

কর্ষণ
মহাশ্বেতা চ্যাটার্জি খণ্ড 2 · সংখ্যা 1 · JULY · 2026 · 16 বার দেখা

শূন্যতার চাষ করতে করতে
আজ বেশ পূর্ণ আমি।

মাঝে মাঝে কিছু রঙিন প্রজাপতি
ডানা ঝাপটায়... 
তাদের ডানা ঝটপটানির শব্দ কানে এলে
ওই দূর নীলিমায় ডুব দেবার সাধটা
আষ্টেপৃষ্টে  ঘিরে ধরে আমায়।
অত:পর
সুদূর প্রবাস...

মলয় বাতাস এসে কানে কানে জানিয়ে দেয়-
 'শূন্যতা চাষের সময় হয়েছে এবার।'

16 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: মহাশ্বেতা চ্যাটার্জি
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা