কবিতা
যেতে যেতে পথে
আকাশ পথে উড়ে যেতে যেতে
চোখে চোখে কথা হয়েছিল নীরবে বার কয়েক;
মন বলছিল - একটুখানি কথা বলি,
না-হয় নেহাত নামখানিই...
মগজ তখন শাসকের ভূমিকায়;
মাটির মানুষ মাটিতেই মানায় বেশ,
আকাশ মানেই পাখিদের নিরুদ্দেশের নীল ঠিকানা!
7 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!