কবিতা
খেয়ালি জীবন
১।
তুমি আসবে না?
এতদূর পথ ভাটিতে বেয়েছি নাও
বেহায়া উদাস ঢেউ বলে গেছে,
ফিরে যাও ফিরে যাও...
নরম জলের দেশ!
কৃষিকাজ করি চলো নবীনা পলিতে
বীজ বুনি অন্তরে বাহিরে,
চলো তবে
২।
এইখানে সব ভাঙচুর, বড় অস্থির জল
বৃক্ষের বুকে বরফের ফুল, বীজ নেই
চোখ বুজলেই শেষ পাতাটিও হাত ছেড়ে দেবে
হিলশিলা গলবে কখনো?
ফিরে যাব নাকি?
ফিরব না, ছটফটে জল, আদিম বরফ, কথাফুল
বাঁধ দেব আজীবন
তোমাতে আমাতে
তবু
ফিরব না শোনো,
খেয়ালি জীবন
8 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!