কবিতা
আমার মন আকাশ
পূর্ণিমার আকাশের মতো জীবন চেয়েছিলাম
এতে ছিল ভাবনার গলিপথ।
একা একা হেঁটে যেতে মন চায়
মন তো অনেককিছু চায়।
বেশিদূর যেতে হয় না, প্রতিরাতে
নতুন মনে হয়- এই গলিপথ।
চারদিকে আলোময় আকাশ
মেইন রোড পেরিয়ে আমার বাড়ি।
নিজস্বতা বলতে যা বুঝায়
দোতলায় এলোপাতাড়ি বই, ছড়ানো আর
শক্ত কাঠের বিছানা।
দেওয়ালে গুরুজীর ফটো।
মন ভাল থাকলে জানালা দিয়ে
আকাশটা ভাল লাগে
মন খারাপে আকাশটা
ফ্যাকাশে হয়ে যায়।
তবু ভাল আছি, শতভিষা একটা ভাবনা আছে-
আসা না আসার
যাওয়া না যাওয়ার
কে আর ভাবে বলো-
এ সময়ে
আকাশের নক্ষত্র জানে,
জীবন কিভাবে দাঁড়িয়ে আছে।
আমাদের প্রেম
আমাদের সময়
এতো মহাকালের কিছুই নয়।
তবু, আছে প্রেম
ভালো লাগা মন্দ লাগার
শতভিষা,
তোমাকে আমার
অসময়ের বন্ধু বলে
বলি অনেক কথা আর ভালবাসা।
তুমি ভাল থাকো, আমিও ভাল থাকার
ভালবাসার রঙ সাজিয়ে নিলাম।
15 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!