কবিতা

শেষ থেকে শুরু

শেষ থেকে শুরু
বনানী চৌধুরী খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 13 বার দেখা

গতির ঘূর্ণন চক্রে সময় বদলায়
আজ হয়ে যায় আগামীর ইতিহাস
ভরে ওঠে স্মৃতির রঙিন ক্যানভাস
স্মৃতির সরণীতে বাঁধা পড়ে যায়
স্বপ্নিল সময়ের কত যাপন কথা
মনের চোরাগলিতে অস্ফুট বেদনা,
অশ্রুত, অব্যক্ত ভাবে থেকে যায়...
শেষ থেকে আবার শুরু হয়
নতুন নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য।

13 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: বনানী চৌধুরী
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা