কবিতা

তুমি এলে

তুমি এলে
পুষ্পিতা রায় খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 10 বার দেখা

আমার সব অপেক্ষার ইতি দিয়ে তুমি এলে
সাঁঝ প্রহরে, আলো ছায়া মেখে
অনন্ত কাল কাটিয়ে,
খরার দাপট ছাড়িয়ে, তুমি এলে।
এবেলা যেন পলক ছোঁয়া
নিমেষে হারায় সময়
মুহূর্ত গোনা পক্ষীটার আজ
যুগ হারায় নেই খবর।
স্বপ্ন সাজে, বাদ্যি বাজে
চারদিকে আলোর রোশনাই,
তুমি এলে সুখ, তুমি এলে শান্তি
উৎসব তোমাতেই পাই।
কালো-ছায়া যতই হোক
হোক বৃষ্টি সম্ভাবনা,
এ আকাশ রঙ্গীন নীলাভ
তুমি এলে তাই স্থির আবহাওয়া।।

10 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: পুষ্পিতা রায়
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা