কবিতা
চাওয়া পাওয়া
মুখ আর মুখোশের দ্বন্দ্বে
পড়েছি ধন্দে
জীবনের আনন্দে নিরানন্দে।
না চাওয়া তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ
না চাওয়া তোমার কায়িক শ্রম
না চাওয়া তোমার দয়া, দাম্ভিকতা-সহানুভূতি!
চোখ এবং চাক্ষুষের কথকতা
মাদকতা ফুরিয়ে আসা নিরাশা জীবন
অনায়াসে ঝরে যায়।
তবু...
চাওয়া পাওয়ার মাঝে থেকে যায়
এক টুকরো ভালোবাসা।
9 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!