কবিতা
যদি কখনও
যদি কখনও প্রকট হত গোপন ইশারাগুলি
ডুবে যেত বসুন্ধরা ভ্রমে ও আবর্তে
কত তাপ শুষে নিতে হয় রোজ, কত অন্ধকার
উগরে দিতে হয় কথাচ্ছলে অথবা নীরবে
প্রতিদিন যায় এভাবেই, রাত কেটে যায়
শুধুই অভ্যাসে
প্রচ্ছন্ন থাকে না তবু যতই সতর্ক থাকো
লুকোনো আক্ষেপে যত্নে গড়া
সব চিহ্ন ঝলসে যায় যত, তত বেশি
ভাষ্যের কুহক নিয়ে কাটা-ছেঁড়া করি
9 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!