কবিতা
একটু ফিরে দেখো
একটু ফিরে দেখো,
পথের ধারে আজও পড়ে আছে
তোমার ছুঁয়ে যাওয়া কিছু বিকেল,
কিছু না-বলা কথা,
আর এক মুঠো অপেক্ষা!
একটু ফিরে দেখো,
যে জানালায় দাঁড়িয়ে
তোমার আসার পথ দেখত কেউ,
সে জানালাটা আজও খোলা-
শুধু চোখ দুটো ক্লান্ত।
যদি কখনো ফিরতে ইচ্ছা করে,
তবে, একটু ফিরে দেখো-
একটু ফিরে দেখো।
13 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!