কবিতা
একমুঠো ভাতের গন্ধ
ফুল নেবে ফুল—
বাবুরা ফুল নেবে?
ফুল নেবে বাবুরা
ফুল নেবে—
তোমরা এই ফুলের গন্ধ নিলে
আমিও একটু ভাতের গন্ধ পাবো।
আমার কাছ থেকে ফুল কিনে দেখো খুব মিষ্টি গন্ধ।
বাবুরা—!
এই ফুলের গন্ধে দিদিমনির মন ভরে যাবে আনন্দে।
আমরা একমুঠো ভাত আর জলে মিটিয়ে নেব ক্ষুধা।
জানো বাবুরা—!
তোমাদের ছেলে মেয়েদের মত আমারও স্কুলে যেতে ইচ্ছে করে—
ইচ্ছে করে বিশাল আকাশটাকে ভালোবাসতে—
একটা ভালোবাসাকে আপন করে নিতে।
সব ইচ্ছেগুলোকে মনের গভীরে স্বপ্ন দেখতে দেখতে,
অনাহারে রাতের আস্তরণে ঢেকে রাখি।
ক্ষুধার গন্ধে প্রতিদিন নতুন সকালে তোমাদের জন্য নিয়ে আসি
সুবাসিত ফুল।
নাও-নাও— কিনে নাও-
আমার ইচ্ছে ভালোবাসার স্বপ্নগুলোকে কিনে নাও।
তোমাদের টাকায় আমরা একমুঠো ভাতের গন্ধ পাবো।
10 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!