কবিতা
অকপট অথচ কি করি
আমি যেখানে থাকি
সেখানে কোন নদী নেই, জলাশয় নেই
না আছে ধানখেত
না আছে গাছ
না আছে পাখির ভোরে ডেকে দেওয়া...
আছে কেবল কিছু ভাবলেশহীন মানুষ
আর আছে কিছু পেল্লাই বাড়ি...
আমি আমার এইসব অভিযোগ নিয়ে
ঈশ্বরকে চিঠি লিখেছি
এখনো কোন উত্তর আসেনি
6 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!