কবিতা

শীতল আলোর সন্ধানে

শীতল আলোর সন্ধানে
বাউলা সঞ্জয় খণ্ড 1 · সংখ্যা 2 · OCTOBER · 2025 · 10 বার দেখা

একঝাঁক শীতল আলোর সন্ধানে বহুদিন ধরে আমি ক্লান্ত—
বহু দূর থেকে দূরে পাহাড়ে-কন্দরে, এঁদো পুকুরের খোপে
কিংবা স্যাঁতসেঁতে মাঠের ঝোপে বহুবার খুঁজেছি তারে।
পাইনি। পাইনি তার ডানার গন্ধ— মধুর শব্দভেজা বর্ষার গন্ধ।


তার বাদামি ডানায় লেগে থাকা রূপকথার দেশে
আমার শৈশব খুঁজি এখনও, একঝাঁক শীতল আলোর সন্ধানে
এখনও ঘুরে বেড়াই পাহাড়ে-কন্দরে, এঁদো পুকুরের খোপে
খুঁজি জীবনের ছন্দ— খুঁজি নাইনটিজ আর নস্টালজিয়ার গন্ধ

10 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: বাউলা সঞ্জয়
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা