লিটন দত্ত

জন্ম ১৯৭৭, মুর্শিদাবাদ জেলার লালবাগে। ১৯৯৪ সালে লালবাগ সিংঘী হাইস্কুল থেকে মাধ্যমিক, ২০০২ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাশ। লালবাগ কুতুবপুর নব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০০৪ সালে ডেপুটেড ভ্যাকান্সিতে বাংলা শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। ঐ বছরই যোগদান করেন সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজে আংশিক সময়ের অধ্যাপক পদে। ২০০৭ সালে মালদহের মানিকোড়া উচ্চবিদ্যালয়ে স্থায়ী সহকারী শিক্ষকপদে যোগদান। ২০১২ সালে মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের আমতলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। বর্তমানে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যপাঠ, সাহিত্যচর্চা করে চলেছেন। দু'চারটি পত্র-পত্রিকায় লেখকের কবিতা, গল্প, প্রবন্ধাদি স্থান পেয়েছে। ২০১০ সালে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ- 'বাংলা সাহিত্যের পাঠশালা'। এ ছাড়াও 'বাংলা ব্যাকরণের পাঠশালা' (২০২২), 'বাংলা ব্যাকরণ অনুশীলন' (২০২৪), কাব্যগ্রন্থ- 'নব বর্ণপরিচয়' (২০২৫) এবং 'হৃদয়ের বর্ণমালা' (২০২৬) প্রকাশিত হয়েছে।

1
মোট লেখা

লেখকের লেখা