সুদীপ ভট্টাচার্য

কবি সুদীপ ভট্টাচার্যের জন্ম আসামের অধূনা নামাঙ্কিত শ্রীভূমি শহরে। পেশায় শিক্ষক কবির ছোটোবেলা থেকেই কবিতা পাঠ ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ। পরবর্তীতে কয়েকজন কবিতা প্রেমী বন্ধু ও লেখকদের সাহচর্যে কবিতা লেখায় হাতেখড়ি। করোনা কালীন পরিস্থিতি কবির লেখাকে আরো নিয়মিত করে তোলে এবং তন্মধ্যে কয়েকটি সাহিত্য আড্ডার সঙ্গে নিবিড় যোগাযোগ তার লেখার ব্যাপ্তিকে আরো বাড়িয়ে তোলে যার মধ্যে রবিবারের সাহিত্য আড্ডা', ''পাঞ্চজন্য সাহিত্য আড্ডা' ও 'দৃঢ় বন্ধন' ই-পত্রিকা অন্যতম। কবির লেখা কবিতা বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র পত্রিকা ও লিটল ম্যাগাজিনে স্থান পেয়েছে ।অন্ধকারের অন্তরালে আলোর সন্ধান ও নাগরিক জীবনে শিকড়ের টান তার কবিতার মূল উপজীব্য বিষয়।তাছাড়াও আরো নানা স্বাদের কবিতা তার লেখাকে সমৃদ্ধ করেছে।

1
মোট লেখা

লেখকের লেখা