কবি অমৃত দেবনাথ আসাম ঘেঁষা গ্রাম বক্সীরহাট থেকে প্রায় চল্লিশ বছর ধরে নিভৃতে কাব্য চর্চা করে চলেছেন কবি। তিনি উত্তরবঙ্গের একজন পরিচিত আবৃত্তিকারও। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র -পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশ হয়ে চলেছে। প্রকাশিত কাব্যগ্রন্থ- ' তবুও বেঁচে আছি ' এবং তিন কবির কবিতা সংকলন ' ভিন গাঁয়ের তিন পড়শি '। প্রকাশিতব্য - 'শূণ্যতার রঙ' এবং 'আবৃত্তি যোগ্য কবিতার সংকলন '। ইতিমধ্যে তিনি বজ্রপাত সাহিত্য পুরষ্কার এবং বিবর্তন পুরষ্কার পেয়েছেন।